ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামের কৃষক লিটনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। নিহত লিটন (৪০) জিয়ালা গ্রামের ইসলাম মিয়ার ছেলে
আজ (১৯ জুন) শুক্রবার দুপুরে জিয়ালার মাঠে ধানের চারা রোপন করতে যায় কৃষক লিটন মিয়া। ফুরি ফুরি বৃষ্টির মধ্যে জমিতে কাজ করছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে ঘটনা স্থলেই মারা যান তিনি ।
