দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ঢাকাস্থ ভেড়ামারা সমিতি প্রেসক্লাবে খাদ্য সামগ্রী বিতরণ

0 14

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শৌভন আহম্মেদ সবুজ

করোনাকালীন সময় ও ঈদকে সামনে রেখে নিয়মিত অসহায় দুস্থ গরীবদের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতি। আজ (১০ মে সোমবার) সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

- Advertisement -

মানবতার কর‌্যাণে বেশ সুনামের সাথে কাজ করে আসছে বলে মন্তব্য করেন স্থানীয় সুবিধা ভোগিরা।করোনা মহামারি সময়ে এ কার্যক্রম আরও বেগবান করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাস্থ ভেড়ামারা সমিতি ভেড়ামারা প্রেসক্লাবের মাধ্যমে ক্লাবের পরিচ্ছন্ন কর্মী ও জাতীয়- স্থানীয় পত্রিকার পরিবেশকের(বিলিকারি) মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী তুলে দেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সিনিয়র সাংবাদিক দীপু খান, সহ সভাপতি বাবলু মোস্তাফিজ ।এসময় সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More