দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

0 72

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোতালিব(২৭)কে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোতালিব মহিষাশুড়া ইউনিয়নের নিয়র আলী ছেলে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কায়েস সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

- Advertisement -

দুপুরে তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ড আবেদন করলে নরসিংদীর বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে। মঙ্গলবার রাতে দৈনিক অধিকারকে এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান।
মামলার বিবরণে জনা যায়, গত ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বালুচর এলাকা থেকে রিকশা যুগে ১৭ বছরের এক কিশোরী সাবেক রেলসড়ক সংলগ্ন আনন্দী এলাকায় পৌঁছলে তার গতিরোধ করে একদল যুবক। পরে ওই কিশোরীকে মুখ বেঁধে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে জোর পূর্বক তুলে নিয়ে মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ে যায়।

রাত ৯টার দিকে ভয়ভীতি প্রদর্শন করে চরে নিয়ে গিয়ে মহিষাশুড়া ইউনিয়নের বালুচর গ্রামের নিয়র আলীর ছেলে মোতালিব (২৭), মমতাজ উদ্দিন মমতার ছেলে আমান উল্লাহ(৩২), রুহল এর ছেলে শামিম (৩২), মৃত ইদ্রিস আলীর ছেলে ইমরান (৩৪),  এবং এ মিল এর ছেলে মো: শাওন (২৩) এরা ৫ জনে মিলে জোর পূর্বক  পালাক্রমে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ধর্ষণ শেষে ওই কিশোরীকে আহত অবস্থায় ব্রীজের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে অজ্ঞাত এক যুবকের মুঠোফোনে খবর পেয়ে কিশোরীকে তার স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় কিশোরীর মা’ জুলেখা বেগম বাদী হয়ে মাধবদী থানায়, পাঁচজনকে আসামি করে একটি  মামলা দায়ের করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More