দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নাগেশ্বরীতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

0 27

Get real time updates directly on you device, subscribe now.

এজি লাভলু, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারবাহিকতায ১১ জুন (বৃহস্পতিবার) নাগেশ্বরী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ রামখানা দীঘিড়পাড় মাদ্রাসা মোড়ে  অভিযান পরিচালনা করে। পুলিশ দীঘিড়পাড় এলাকায় পৌছিলে মাদক চোরাচালান কারীরা সারের বস্তা সদৃশ্য একটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। থানা পুলিশ ও রামখানা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং সেই বস্তার ভিতরে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

- Advertisement -

স্থানীয় সূত্র গুলো বলছে, ভারতীয় সীমানা কাটাতার সংলগ্ন এলাকায় গোপনে মাদক চোরাকারবারি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গ্রেফতার এড়াতে মাদকের বস্তাটি ফেলে রেখে পালিয়ে  যাওয়ার ঘটনা ঘটেছে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার এসআই রাজ্জাক ও এএসআই সাদেকুল সহ পুলিশের একটি চৌকস টিম।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গোপন সূত্রে মাদক চোরাকারবারিরা মাদক পাচার করতে পারে এমন তথ্যে পুলিশের একটি টিম অভিযানে পাঠাই। সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More