দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

0 31

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ক্ষুদ্র ও প্রাপ্তিক ৩২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বেড়া পরিচর্যা বাবদ অর্থ ও অন্যান্য উপকরণ বিতরণের কাজ শুরু করা হয়েছে। 

পিরোজপুর ইউনিয়ন পরিষদে সোনারগা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা  মনিরা আক্তার, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপ-সহকারী কৃষি অফিসার মিরাজ মাহবুব, তানিয়া মিরজা, জিয়াসমিন আক্তার প্রমূখ।

- Advertisement -

এসময় ইউএনও মোঃ সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি প্রণোদনার কর্মসূচির অংশ হিসেবে এক অথবা দেড় শতক জমিতে সবজির বাগান স্থাপনের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এতে একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে ।আজ এ ইউনিয়ন থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ বিতরণ করা হবে।

রূপগঞ্জ প্রতিনিধি
সরকারি কৃষি প্রনোদনার আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক পর্যায়ে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ২২৪ জন কৃষককে উপজেলা পরিষদ মাঠে এ উপকরন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার। এসময় কৃষকদের নগদ ১৯৩৫ টাকা করে প্রদান করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More