দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার-৫

0 125

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-১১,লেঃ কর্ণেল অধিনায়ক ইমরান উল­াহ সরকার প্রেস রিলিজে জানায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় গোপন সূত্রে শনিবার দিবাগত রাতের অভিযানে ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ পাঁচ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলো, জাহাঙ্গীর হোসেন (৩৪), কাউছার (৩৮), ইছাক ওরফে কালু মিয়া (৬০), আলমগীর হোসেন (২৮) ও একজন অপ্রাপ্ত বয়স্ক। অভিযানকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

জাহাঙ্গীর হোসেন ও মোঃ আলমগীর হোসেন এর বাড়ি কুমিল­া জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাঙ্গালমুড়ি এলাকায় ও মোঃ কাউছার এর বাড়ি একই থানাধীন উত্তর যাত্রাপুর এলাকায় । কালু মিয়া এর বাড়ি বরগুনা জেলার বেতাগী থানাধীন কাজী আবাদি এলাকায়।

লেঃ কর্ণেল অধিনায়ক ইমরান উল­াহ সরকার নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More