জাগো বাংলাদেশ ডেক্স
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় বাবুল নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবুল (৫০) হাজীগঞ্জ এলাকায় জেনারেটর এর ব্যবসায়ী। রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজার এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত বাবুল হাজীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানা সূত্রে জানা গেছে, রাকিবুল নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল একজন জেনারেটর ব্যবসায়ী।স্থানীয় বাজার থেকে ডেকে নিয়ে আলম, রাকিব, খালেক, পলাশসহ কয়েকজন যুবক। পাশেই তল্লা সুপারী বাগান থেকে খবর পেয়ে পুলিশ বাবুলের মৃতদেহ উদ্ধার করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। রাকিব তল্লা এলাকার বেনু মিয়ার ছেলে। মামলার প্রস্তুতি চলছে। কারণ জানার চেষ্টা চলছে। নিহত বাবুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments