দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নাসিক কাউন্সিলর খোরশেদ আলম ৮৪ তম করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন দেন

0 69

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ(নাসিক) কাউন্সিলর দেশ ব্যাপি বিভিন্ন কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। ২০২০ সনে কিাউন্সিলর খোরশেদ আলম খন্দকার বেশ আলোচনায় এসছেন করোনা আক্রান্ত রোগীদের সেবাযত্ন ও দাফন কাফন দিয়ে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে যখন নিজেকে রক্ষা করা নিয়ে ব্যস্ত এমন সময় কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার জেলার বিভিন্ন এলাকায় করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের দফন করতে কাউন্সিলরসহ তার সেচ্ছাসেবক টিম নিয়ে অবস্থান করেন।

- Advertisement -

জানা গেছে, কাউন্সিলর খোরশেদ আলম কিছুদিন আগেও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে ফিরেছেন। তার স্ত্রীও আক্রান্ত ছিল। সুস্থ্য হয়ে দুজনেই সেবার কাজে পুণরায় নেমে পড়েছেন।

আজ (১৯ জুন) শুক্রবার আমাদের ৮৪ তম করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন করেন। (নাসিকের) ১১নং ওয়ার্ডের পানিরকল এলাকার মোক্তার হোসেন (৩৮) গতকাল (১৭ জুন) রাত ১১টায় করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

সূত্র জানায়, নিহতের পরিবারের আহবানে “টিম-১৩ সদস্যরাসহ কাউন্সিলর খোরশেদ রাত ১ টায় ঢাকা মগবাজার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। মুত দেহ পেতে অফিসায় কাজ শেষ করে রাত ৪ টায় মরদেহ বুঝে পায়। মুত দেহ নিয়ে সকাল ৫ টায় পানিরকল এলাকায় পৌঁছে, মরহুমের গোসল, কাফন,জানাযা শেষে তাকে পাঠানটুলি কবরাস্তানে দাফন সম্পূর্ণ করা হয় সকাল ৮টায়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More