পটুয়াখালী জাল টাকাসহ গ্রেফতার-১
এস আল-আমিন খানঁ পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা চিকনিকান্দী ইউনিয়নের পানখালী থেকে ১ হাজার টাকার ১০০ টি জাল নোট সহ মো. শামীম হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (১৭৬জুন) রাতে গলাচিপা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী শামীম হোসেন দুমকি উপজেলার জলিশা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওসি জানান ১৬ জুন সন্ধ্যায় গ্রেফতার করা হয় শামীম হোসেনকে। এবিষয়ে গলাচিপা থানায় একটি মামলা হয়।
