দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পর্তুগাল – এক অভিবাসন ভূস্বর্গ!!!!” সহজ প্রক্রিয়ায় ইউরোপে স্থায়ী বসবাসের অনুমতি”

0 1,111

Get real time updates directly on you device, subscribe now.

ওমর ফারুক (শামীম), ইউরোপ প্রতিনিধি:
সময় চলমান, সময়ের সাথে সাথে মানুষের জীবন গতিশীল। প্রাচীন আমল থেকে মানুষ জীবনের প্রয়োজনে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তর হয়। কেউ কেউ স্থানান্তর হয় সাময়িক সময়ের জন্য আর কেউ কেউ স্থানান্তর হওয়া স্থায়ীভাবে। এই স্থানান্তরই হচ্ছে অভিভাসন। অভিবাসনের জন্য মানুষ স্বল্প সম্ভাবনাময় স্থান থেকে অধিক সম্ভাবনাময় স্থানে যেতে চায়। দেশের এক স্থান থেকে অন্য স্থানে যেমন অভিবাসন হয় তেমনি অভিবাসন হয় এক দেশ থেকে অন্য দেশে। বাংলাদেশ সহ পৃথিবীর নিম্ন আয়ের দেশের মানুষের স্বপ্ন থাকে উন্নত বিশ্বের দেশগুলো। এই তালিকায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া,কানাডা,জাপান সহ উন্নত বিশ্বের দেশগুলোই থাকে পছন্দের তালিকার শীর্ষে।

সাধারণত অভিবাসন হয় দুইভাবে,১. বৈধ অভিবাসন ২. অবৈধ অভিবাসন।
বৈধ অভিবাসীরা সাধারণত চাকরি কিংবা উচ্চশিক্ষার জন্য বৈধ ভাবে আসে।অবৈধ অভিবাসীরা উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্নভাবে বিদেশে আসে। যেমন কেউ আসে নদী পথে কেউ আসে স্থলপথে বা বিভিন্ন অবৈধ পন্থায়। আর এই অবৈধ অভিবাসীদের একটি বড় অংশ অল্প বা স্বল্পশিক্ষিত। বৈধ অভিবাসীদের বৈধকরণ কাগজপত্রের প্রক্রিয়া যতটা সহজ অবৈধ অভিবাসীদের জন্য ঠিক ততটাই জটিল ও কঠিন। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে আসার পর সবার প্রথম টার্গেট থাকে কিভাবে স্বল্প সময় সহজ প্রক্রিয়ায় বৈধ হওয়া যায়। প্রত্যেকটা দেশে বৈধ হওয়ার প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। এই বৈধ হওয়ার প্রক্রিয়ায় ইউরোপের মধ্যে যে দেশটিকে সবার থেকে এগিয়ে রাখা যায় তাহলে পর্তুগাল। তাই ইউরোপ অভিবাসীদের অভিবাসনের জন্য প্রথম ও পছন্দের তালিকায় পর্তুগাল সবার উপরে।

পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের আটলান্টিক মহাসাগরের পাড়ের দেশ। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিমাংশে স্পেনের দক্ষিন পশ্চিমে অবস্থিত।পর্তুগালের রয়েছে দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ একটি হলো আসোর্স দ্বীপপুঞ্জ অপরটি হল মাদেইরা দ্বীপপুঞ্জ। ভ্রমণ পিপাসু লোকেরা পর্তুগাল কে চেনেন ভাস্কো-দা-গামা র দেশ হিসেবে আর ফুটবলপ্রেমীরা চেনেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ হিসেবে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা মাদেইরা দ্বীপপুঞ্জে। পর্তুগালের ভাষা পর্তুগিজ, মুদ্রা ইউরো। রাজধানী শহর লিসবন, বাণিজ্যিক শহর পর্তু ও ট্যুরিজম শহর আলগার্ভ। পর্তুগালের মোট আয়তন ৯২ হাজার ৩৫৫ কিলোমিটার। তেজু, দৌরু ও মিনিউ পর্তুগালের তিনটি বড় নদী। পাহাড় নদী সাগর বেষ্টিত দেশ পর্তুগাল যেন এক টুকরো ভূস্বর্গ। পর্তুগালের আবহাওয়া সুন্দর হওয়ায় সারা বছরই পর্তুগাল থাকে টুরিস্টদের পছন্দের তালিকার শীর্ষে। পর্তুগাল যেমন সুন্দর একটি দেশ তেমনি দেশের মানুষের মনও খুব সুন্দর, আচার ব্যবহারও খুব ভদ্র। এই সুন্দর মন নিয়েই যেন পর্তুগাল বসে আছে অভিবাসীদের স্বাগতম জানানোর জন্য। তাই অভিবাসীরা যেন পর্তুগালকে আপন মনে বেছে নিচ্ছে তাদের স্থায়ী অভিবাসনের জন্য। পর্তুগাল সরকার ও অভিবাসন প্রক্রিয়াকে উদার করে রেখেছে অভিবাসন প্রত্যাশীদের জন্য। যারা বৈধ ভাবে বাংলাদেশ থেকে পর্তুগালে আসেন তাদের বেশিরভাগই আসেন উচ্চ শিক্ষা, চাকরি কিংবা ভ্রমণ ভিসায়।যারা উচ্চ শিক্ষার জন্য পর্তুগালে আসেন তারা উচ্চ শিক্ষার সাথে সাথে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারেন। আর যারা ভ্রমণ ভিসায় আসেন তারাও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদনের সুযোগ পেয়ে থাকেন। যেহেতু পর্তুগাল সরকার অভিবাসন প্রক্রিয়াকে উদার করে রেখেছে তাই যারা অবৈধ উপায়ে পর্তুগালে আসেন কিংবা বৈধভাবে ইউরোপের অন্য দেশে এসে কাগজপত্রের জটিলতায় অবৈধ হয়ে পড়েছেন তারাও পর্তুগালে এসে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় মাধ্যমে বৈধকরণ ও স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ অবৈধ অভিবাসী স্বল্পশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত তাই তারা সঠিক প্রক্রিয়া না জানার কারণে বিভিন্ন জটিলতার শিকার হন। আর শিক্ষিত অভিবাসীরা পর্তুগিজ ভাষা না জানার জন্য শিকার হন বিভিন্ন জটিলতার। তাই কেউ বাধ্য হয়ে, কেউ দ্রুত বৈধকরণের আশায় দারস্ত হন দালালের। দালালের মাধ্যমে প্রতারিত হয়ে অনেকে হয়ে পড়েন সর্বশান্ত, অনেকে তার বৈধঃকরণকে করে ফেলেন জটিলতম। কিন্তু একজন অভিবাসী যদি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসনের জন্য পর্তুগালে আবেদন করেন তাহলে দ্রুত সময় কোন জটিলতা ছাড়াই স্থায়ী ভাবে বসবাসের অনুমতি প্রাপ্ত হবেন।
——————————————-চলবে…….

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More