প্লেনের টিকিট কেটে ৫ বছরের বিহান শর্মা বেঙ্গালুরুতে
জাগো বাংলাদেশ ডেস্কঃ
মা‘য়ের কাছে আসতে ৫ বছরের বিহান শর্মা নিজেই প্লেনের টিকিট কেটে একা একাই দিল্লি থেকে বেঙ্গালুরুতে মায়ের কাছে ফিরল।
আজ (২৫ মে) সোমবার ভারতের অভ্যন্তরীণ প্লেনের চলাচলের প্রথম দিনেই বিহান দিল্লি থেকে একাই টিকিট কেটে প্লেনে চেপে বসে এবং বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টে মায়ের কাছে আসেন।
তিন মাস মাকে ছেড়ে থাকতে থাকতে অবশেষে প্লেনে বিশেষ বিভাগের টিকিট কেটে একাই বিমানে চেপে মায়ের কাছে ফেরে বিহান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়, হলুদ জামা প্যান্ট পরা বিহান তখন মুখোশ এবং নীল গ্লাভস পরে দাঁড়িয়ে।
‘আমার পাঁচ বছরের ছেলে বিহান দিল্লি থেকে একাই প্লেনে চেপে চলে এসেছে, ও তিন মাস পর বেঙ্গালুরুতে ফিরে এল।’ ছেলেকে পাশে নিয়েই সংবাদ সংস্থা এএনআইকে বিহানের মা এসব কথা বলেন।
