দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ফরিদপুরে করোনায় আর্থিক অনুদান দেন—-পুলিশ সুপার আলিমুজ্জামান

0 36

Get real time updates directly on you device, subscribe now.

এসএম আবুল বাশার ফরিদপুর প্রতিনিধি

    ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মর কনস্টেবল মো. আলমগীর হোসেন গত ৮ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 
শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে মো. আলমগীর হোসেনের পরিবারের হাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)-এর দেয়া নগদ ২ লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা)।

- Advertisement -

এ সময় কনস্টেবল মো. আলমগীর হোসেনের স্ত্রী জেসমিন বেগম ও তার দুই ছেলে উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা) বলেন, কনস্টেবল মো. আলমগীর হোসেন গত ৮ জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ডিএমপি কমিশনার মহোদয়ের দেয়া ২ লাখ টাকা আর্থিক অনুদান তার পরিবারকে দেয়া হল।

এ ছাড়া রোববার পুলিশ হেডকোয়ার্টাস থেকে আইজি মহোদয়ের দেয়া আরও ৫ লাখ টাকা ও উপহারসামগ্রী তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে বলে জানান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More