দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সিগঞ্জে শিক্ষকসহ ৬ ক্রেতাকে কারাদন্ড

0 89

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙ্গালী পাওয়া কঠিন। সরকারের সিষেধাজ্ঞা অমান্যকারী ক্রেতা-বিক্রেতা-জেলে সবাইকে আইনের আওতায় আনার জন্য কাজ করছেন প্রশাসন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইলিশ মাছ কেনায় শিক্ষকসহ ৬ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার কামারখাড়া এলাকায় পৃথক এই দুই অভিযানে ১৫০ কেজি ইলিশ মাছসহ ৬ জনকে আটক করে টঙ্গীবাড়ী মৎস্য অফিস ও দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। কে কোন পেশার লোক মাছ কিনছেন তা দেখা হয়নী বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩ ক্রেতাকে ৩দিন ও অন্য ৩ জনকে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।
তিনদিন করে কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার হাসাইল গ্রামের শিক্ষক ফরিদ উদ্দিন, মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাখালী গ্রামের মসিউর আলম, জজ মিয়া, অন্যদিকে ১০দিন করে কারাদন্ড প্রাপ্তরা হলেন, টঙ্গীবাড়ী উপজেলার বাইনখাড়া গ্রামের রাজু, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার আসামী কান্দি গ্রামের সন্তোস চন্দ্র এবং বরগুনা জেলার তালতলী উপজেলার কাজির খাল গ্রামের মামুন মৃধা।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, পৃথক দুই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। পরে উদ্ধাকৃত মাছগুলো আড়িয়ল বাদশাহী মাদ্রাসা এতিমখানায় বিতরন করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More