মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জরে সিরাজদিখান উপজলোয় চোরাই মোটরবাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
আটককৃত মোটরবাইক চোর চক্রের সদস্যরা হলো- সিরাজদিখান উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের মো.শাহজামালের ছেলে মো. আজিবর(৪০), মো.সাইফুল ইসলামের ছেলে মো. রুবেল (২৯), মো. নুরুজ্জামানের ছেলে মো. ফালান মিয়া (৩৫) ও প্রয়াত জমির আলীর ছেলে মো. মিয়ার হোসেন (৩৪)।
বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ মোটরবাইক চোর চক্রের ওই চার সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজলোর উত্তর গোয়াগোলা এলাকায় অভিযান চালিয়ে চুরি করা মোটরবাইকসহ তাদের আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে উপজলোর উত্তর গোয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি মোটরবাইক সহ চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় চোরাই মোটরবাইক বিক্রি কাজে ব্যাবহৃত পাঁচটি মুঠোফোন ।
র্যাব আরও জানায়, সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে র্দীঘদিন যাবত জেলার বিভিন্ন স্থান থেকে মোটরবাইক চুরি করে এনে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখত। এরপর চোরাইকৃত মোটরবাইকের নাম, নাম্বার প্লেট, রং এমনকি চেসসি নম্বর এবং ইঞ্জিন নম্বর পরির্বতন করে তারা দেশের বিভিন্ন স্থানে নিয়ে সেগুলো বিক্রি করতো।
চোরাই মোটরবাইক চোর চক্রের ওই চার সদস্যের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মোটরবাইক চুরির একটি মামলা রুজু করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments