দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

0 58

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় র‌্যাবের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বেলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রকিব সিকদার ওরফে রকি (৩০), রনি হাওলাদার (৩০), বাবু শেখ (২১) ও জনি হাওলাদার (২৫) ।

- Advertisement -

জানাযায়, তারা জেলার বিভিন্ন সড়কে প্রাইভেটকার, অটোরিক্সায় ডাকাতি করে আসছিল। উপজেলার কেসি ৯নং রোড ও শ্রীনগর-বেজগাঁও-পাটাভোগ, তন্তর-হাট নওপাড়া সড়কসহ জেলার বেশ কয়েকটি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতি করে আসছিল। এছাড়াও ছিনিয়ে নেয়া অটোরিক্সা জনি ডাকাতের অটো গ্যারেজে রেখে গাড়ীর রং, ব্যাটারী ও বডি চেঞ্জ করে অন্যত্র বিক্রি করে আসছিল সিন্ডিকেটটি।
র‌্যাব জানায়, র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নের্তৃত্বে সংগীয় র‌্যার সদস্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেলতলী গ্রাম থেকে সিরাজদিখান উপজেলার রাঙ্গামনিয়া গ্রামের রকিব সিকদার, কুসুমপুর বৌবাজার এলাকার রনি হাওলাদার, বাবু শেখ ও শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের জনি হাওলাদারকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি হাসুয়া উদ্ধার করা হয়। ডাকাতদের তথ্যভিত্তি মতে ছিনতাইকৃত আরো ৩টি ব্যাটারি চালিত (তিন চাকা) অটোবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীনগর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More