মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ১১.৪৫৭ গ্রাম হেরোইনসহ মো. মেহিদী হাসান (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ ডিসেম্বর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১১ ,সিপিসি-১।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বালাশুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৭ পুড়িয়া (১১.৪৫৭গ্রাম) হেরোইন ও মাদক বিক্রি করার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
আটককৃত মো. মেহিদী হাসান দোহার উপজেলার নারিশা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে ।
র্যাব জানায়, আটককৃতের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments