দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মোহাম্মদপুরে ডাকাতি: কুখ্যাত চায়না বাবু গ্রেফতার।

0 17

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মোহাম্মদপুরে গরুর খামারে ডাকাতির ঘটনায় আসামি মো. বাবু ওরফে চায়না বাবুকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া চায়না বাবু মোহাম্মদপুরের আকাশনীলা হাউজিংয়ের ভূমিদস্যু জিল্লুর বাহিনীর অন্যতম সন্ত্রাসী।

- Advertisement -

 
এজাহার ও তথ্য মতে জানা যায়, মামলার বাদী একজন গরুর খামার ব্যবসায়ী। তিনি মোহাম্মদপুর থানা এলাকার একতা হাউজিংয়ের ৪নং রোড এলাকায় গরুর খামার পরিচালনা করেন। আর আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই করে থাকেন।
র‌্যাব জানিয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর মোহাম্মদপুর থানার নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় আসামিরা আরও বেপরোয়া হয়ে বিভিন্ন বাসা বাড়িতে এবং রাস্তায় লুটপাট ও ডাকাতির মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে তোলেন। এ পরিস্থিতিতে বাদী ও তার লোকজন তাদের গরুর খামারে নিজ উদ্যোগে পাহারা দেন। কিন্তু ৬ আগস্ট বেলা ১১টার দিকে আসামি মোহাম্মদ বাবু ওরফে চায়না বাবু এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জন আসামির সহযোগিতায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি, সামুরাই নিয়ে ওই খামারে ডাকাতি করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আসামি চায়না বাবু মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সি ব্লক এলাকায় আত্মগোপনে আছেন। পরবর্তীকালে র‍্যাব- ২ অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More