দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া ইন্তেকাল

0 82

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি – – – রাজিউন)।

- Advertisement -

বুধবার ( ১৭ জুন) রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এনামুল হক ভুঁইয়া রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আমদিয়া এলাকার হাকিম উদ্দিন ভুঁইয়ার ছে‌লে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হবে।

তার অকাল মৃত্যুতে কলামিষ্ট, লেখক, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম শোক প্রকাশ করেছেন। পরিকবারের প্রতি সমবেদনার সাথে শোক সইবার ক্ষমতা আল্লাহ দেন দোয়া করেছেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেকেই গভীরভাবে শোকাহত।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More