নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদিনে ৬০ জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে উপজেলায় মোট ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে উপজেলায় ২৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে।
ডাঃ ফয়সাল আহমেদ জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ২ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে তিনজন পুরুষ ও এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড ও নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
