দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

0 49

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া ও শ্রমিকদের পাওনা টাকা না পরিশোধ করে কোম্পানী বন্ধ করে দেওয়ায় সিনহা গ্রæপের একটি প্রতিষ্ঠান “পিথা ফ্যাশন লিমিটেড” নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বুধবার সকালে উপজেলার কাঞ্চন পৌর হান্ডিমার্কেট এলাকায় এ পোষাক কারখানার গেটের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

- Advertisement -


বিক্ষোব্ধ শ্রমিকরা জানান, তাদের সাথে কোন আলোচনা না করেই মঙ্গলবার ভোরে গেটে নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে কারখানায় কর্মরত ২৬৬জন শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়ে। তাছাড়া আরো ৫৬জন শ্রমিক রিজাইন দিয়ে চলে গেছে।

কিন্তু তাদের পাওনা টাকা বুঝিয়ে দেয়নি মালিকপক্ষ। এছাড়াও দীর্ঘ ১ যুগ ধরে এ কারখানায় কর্মরত থাকা অবস্থায় শ্রমিকদের সকল পাওনা পরিশোধ না করে হঠাৎ করেই কারখানা বন্ধ করে দেয়া অন্যায়। সে সাথে অবিলম্বে আমাদের পাওনা টাকা পরিশোধের দাবি জানাই। অন্যথায় বৃহৎ আন্দোলন-কর্মসূচীর হুশিয়ারী দেন শ্রমিক বিক্ষোব্ধরা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More