দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

0 23

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ক্লাস্টন এ্যাপারেলস এন্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি রপ্তানীমূখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার সকালে উপজেলার তারাবো হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার তারাবো হাটিপাড়া ক্লাস্টন এ্যাপারেলস এন্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি রপ্তানীমূখী পোশাক কারখানায় প্রায় ৩’শ জন শ্রমিক কাজ করে। এসময় শ্রমিকদের মার্চ ও এপ্রিল এ দুই মাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা নিয়ে মালিকপক্ষ বিভিন্ন টালবাহানা করতে থাকে।

- Advertisement -

পরে ৬ মে বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করার প্রতিশ্রæতি দেয় মালিকপক্ষ। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখতে পান মালিকপক্ষ করোনা মহামারির কারণে ৬ মে থেকে ১০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধের নোটিশ দিয়ে কারখানাটি বন্ধ করে দেয়। বেতন পরিশোধ না কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সুলতানা কামাল সেতুর তারাবো-যাত্রাবাড়ি প্রায় ১ ঘন্টাব্যপী অবরোধ করে রাখেন। এতে করে সুলতানা কামাল সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


ক্লাস্টন এ্যপারেলস এন্ড টেক্সটাইলে লিমিটেডের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, আগামী ১০ মে তারিখে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More