রূপগঞ্জে লকডাউন এলাকার সেচ্ছাসেবক দুইজন ৩০ লিটার মদসহ আটক
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন করোনা সংক্রমণের ঝুকিপূর্ণ হওয়ায় িলকডাউনের আওতায় আনা হয়েছে। এ লকডাউন এলাকায় শান্তি ও যে কোন ছোট খাট সমস্যার জন্য স্থানীয়দের মতামতের বিত্তিতে বেশ কয়েকটি এলাকায় বেশ কিছু সেচ্ছাসেবক নিয়োজিত করেছেন।
গতকাল (১৭ জুন) বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের সদর ইউনিয়নে লকডাউনে দায়িত্বরত ২নং ওয়ার্ডের ২ সেচ্ছাসেবককে ৩০ লিটার চোলাই মদসহ আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত(১১জুন) বৃহস্পতিবার দুপুরে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। উপজেলার সদর ইউনিয়দ পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দিয়েছেন।
সেদিনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ ইউপি চেয়ারম্যান ও সুশিল সমাজের লোকজন।
