দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

0 63

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানোর চেষ্টার প্রতিবাদে বে-ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার সকালে দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

- Advertisement -

স্থানীয় ও শ্রমিকরা জানান, উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত বে-ক্রিয়েশন নামের পোশাক কারখানায় প্রায় ১২’শ শ্রমিক কাজ করেন। ঈদের ছুটির পর কারখানার চালু হওয়ার পর মালিকপক্ষ শ্রমিকদের বিনা পারিশ্রমিকে অতিরিক্ত ১৫০ ঘন্টা কাজ করানোর চেষ্টা করান।

শ্রমিকরা বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করতে অস্বীকৃতি জানালে রিপন হাজ্বী নামে স্থানীয় এক শ্রমিক নেতা কারখানার ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে কাঁচপুর ইন্ডাসট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
কারখানার ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা পূনরায় কাজে যোগ দিয়েছেন।


কাঁচপুর ইন্ডাসট্রিয়াল পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ইন্ডাসট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More