দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি

0 41

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়ার আসরের ছবি তোলায় জুয়ারীরা ’একুশে সংবাদ পত্রিকা ও চ্যানেল এস টেলিভিশনের এম এইচ বিজয় নামে এক সাংবাদিককে হত্যার পর শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে রোববার সকালে সাংবাদিক এমএইচ বিজয় বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর আগে, গত ২৯ মে কালাদী এলাকায় ছবি তোলায় জুয়ারী তাকে হত্যার হুমকি প্রদান করে।


এমএইচ বিজয় জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় স্থানীয় রফিজ উদ্দীন নামের এক জুয়ারী কালাদি স্পোটিং ক্লাবের নামে একটি অফিস করেন। আর ওই অফিসে প্রতিদিন জুয়ার আসর বসাচ্ছে রফিজ উদ্দিন। এ জুয়ার আসরে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।

- Advertisement -

জুয়ার কারনে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। শুধু তাই নয়, জুয়ার টাকার জন্য গৃহবধুদের উপর নির্যাতনও করছে জুয়ারী স্বামীরা। অনেকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় এসব জুয়ারী স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হচ্ছে। এ জুয়া খেলায় স্থানীয় জনপ্রতিনিধিরাও জড়িত।

জুয়ার আসরের কারণে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। এলাকাবাসী রফিজ উদ্দীনের ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা তাকে মারধরসহ বিভিন্নভাবে হয়রানী করে। জুয়ার আসর বন্ধের প্রতিকার চেয়ে এলাকাবাসী রূপগঞ্জ প্রেসক্লাবকে বিষয়টি অবহিত করেন। পরে রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ’একুশে সংবাদ পত্রিকা ও চ্যানেল এস টেলিভিশনের এম এইচ বিজয় জুয়ার আসরের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছবি তুলে ফেলেন।

এসময় জুয়ারীদের লিডার রফিজ উদ্দীনসহ অজ্ঞাত ২/৩ জন এম এইচ বিজয়ের কাজে বাঁধা প্রদান করে হত্যার পর তাকে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি ধামকি প্রদান করেন। রোববার সকালে সাংবাদিক এমএইচ বিজয় বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ব্যপারে জুয়ারীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। যে কোন মুল্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More