দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো-জুয়া বন্ধ করলেই হবে না: মেনন

0 148

Get real time updates directly on you device, subscribe now.

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।’

শনিবার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

- Advertisement -

এ সময় তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতির মুলোৎপাটনের জন্য ১৪দল গঠন করা হয়েছিলো। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ১০ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে। বালিশ ক্রয়, বালিশের কভার, বালিশ নিচতলা থেকে কক্ষে ওঠাতে খরচের নামে দুর্নীতি হয়েছে।’

তিনি বলেন, ‘শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো-জুয়া বন্ধ করলেই হবে না। দেশের সকল পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না। এছাড়া দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করতে হবে। ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিতে হবে। যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তাদের সম্মান দিতে হবে। তাহলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।’

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More