দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শেরপুরে হতদরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ

0 8

Get real time updates directly on you device, subscribe now.

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :

- Advertisement -

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেরপুরে হতদরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তযোদ্ধা মো. আাতিউর রহমান আতিক এমপি।
৭ মে (শুক্রবার) সকালে পৌর শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে নিজস্ব তহবিল থেকে ১শ হতদরিদ্রদের মাঝে এসব শাড়ি বিতরণ করেন তিনি।
হুইপ আতিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ সবসময় অসহায়দের পাশে রয়েছে। করোনা পরিস্থিতিতে কাউকে যাতে পুরনো কাপড় পরে ঈদ করতে না হয়, সেজন্য এর আগে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় আড়াই হাজার শাড়ি বিতরণ করা হয়েছে।


এসময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More