সরকারের দেয়া নতুন ঘর পেয়েছেন মহিবুর
আড়াইহাজার প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেন না এমন প্রদক্ষেপকে সাদুবাধ দেশবাসীর। এর বাস্তবতা আজ দৃশ্যমান। দেশের প্রতিটি উপজেলায় গৃহহীনদের তালিকা তৈরি করে কাজ এখন দৃশ্যমান।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা গ্রামের গৃহহীন মহিবুর ঘর পেয়ে খুব খুশি। তিনি পেশায় একজন চা বিক্রেতা। চা বিক্রি করে কোন রকমে চলে তার সংসার।সংসার চালানো যেখানে কষ্টসাধ্য ব্যাপার সেখানে ঘর তোলা তার পক্ষে দুঃসাধ্য ব্যাপার।
ভাঙ্গা চুড়া ঝুপড়ি ঘরে ছেলে মেয়ে নিয়ে কোন রকমে দিন কাটে মহিবুরের।একটু বৃষ্টি হলে ঘরে থাকা কষ্টদায়ক।একটা ভালো ঘরের আশায় ছেলে মেয়েরা ফ্যাল ফ্যাল করে তাঁকিয়ে থাকে মহিবুরের দিকে।কিন্তু দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে ভাল ঘর তোলার স্বপ্ন মহিবুরের জন্য যেন এক দুঃস্বপ্ন।
তার এই দুঃস্বপ্ন আজ বাস্তবে রূপ দিয়েছেন স্থানীয় সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ।তিনি মহিবুরের পরিবারের কষ্ট দেখে আড়াইহাজারের উন্নয়নের রূপকার এমপি নজরল ইসলাম বাবুর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য বরাদ্দ কৃত ঘর তৈরি করে দেন মহিবুরের পরিবারের জন্য। এই ঘর পেয়ে মহিবুরের পরিবারের লোকজন অনেক খুশি।
এই ব্যাপারে মহিবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো অসহায় মানুষ কে যে ঘর দিয়েছে আমি ও আমার পরিবারের সকলে অনেক খুশি। দোয়া করি শেষ বিচারের দিন আল্লাহ যেন তাকে এই উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বঙ্গবন্ধুর পরিবারের সকলে ওপারে ভাল থাকবেন ও অঅল্লাহ ভাল রাখবেন এ দোয়াকরি।
এব্যাপারে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার এদেশে একসময় গৃহহীন কোন লোক থাকবে না। আড়াইহাজারের উপজেলার কৃতি সন্তান ও জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সাতগ্রামের পুরিন্দায় গৃহহীন মহিবুরকে সরকারের দেওয়া বরাদ্দ কৃত ঘর দিয়ে গৃহহীনতা থেকে গৃহ দিয়েছেন। একসময় মাহিবুর ছিল গৃহহীন। এখন মহিবুরের গৃহ আছে।
