দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কারে সরকারকে সহায়তা করছে জামায়াত: গোলাম পরওয়ার

0 15

Get real time updates directly on you device, subscribe now.

জামায়াতে ইসলাম সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কারে সরকারকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে জামায়াতের সংস্কার প্রস্তাবনা জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

 

- Advertisement -

গোলাম পরওয়ার বলেন, ‘পাঁচটি সংস্কার কমিশন নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছে জামায়াত। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব রাখা হয়েছে। জামায়াত অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় বলেই সংস্কার কার্যক্রমে সরকারকে সহায়তা করা হচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময়ের চেয়ে নিরপেক্ষ হওয়াটা গুরুত্বপূর্ণ। এরজন্য কিছু সংস্কার প্রয়োজন। জামায়াত যৌক্তিক সময় দিতে প্রস্তুত।’
এদিকে, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আলোচনা শুরু হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।
 
উল্লেখ্য: সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়।
 
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত সুপারিশের ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে চাওয়া হয়। সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হলেও মাত্র ১৫টি রাজনৈতিক দলের থেকে কমিশন মতামত পেয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More