সেরাদের তালিকায় হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া বিদ্যালয় এন্ড কলেজ
জাগো বাংলাদেশ ডেস্কঃ
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (৩১ মে) রোববার দুপুরে সারাদেশে একযুগো ফলাফল প্রকাশ করা হয় প্রযুক্তির মাধ্যমে।
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবার সেরাদের তালিকায় রয়েছে, হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া বিদ্যালয় এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির একজন সিনিয়ন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, এ বছর ২১৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে। পাশের হার শতভাগ।
তিনি আরও জানান, শতভাগ পাশের মধ্যে ৮৫ জন A+, এবং বাকি সবাই নুন্যতম A গ্রেডসহ পাশ করেন। এমন ফলাফলের ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও রূপগঞ্জ উপজেলায় প্রথম ও জেলা পর্যায়ে সেরা দশ এ অবস্থান করেছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ সরকারের গ্রেজেটভূক্ত সমাজ সেবক লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া “দৈনিক জাগো বাংলাদেশ‘কে বলেন, আমাদের শিক্ষকরা সাধ্য মতো চেষ্টা করেন। ছাত্র-ছাত্রীরাও লেখাপড়ায় বেশ মনোযোগী। প্রতিষ্ঠানটির সকল সফলতা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের।
এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষাই জাতীর কল্যাণ বয়ে আনবেন। বই পড়ার ও জানার অগ্রহ থাকতে হবে। একদিন এরাই দেশের নেতৃত্বসহ সরকারের গুরুত্বপূণ কাজের দায়িত্ব পালন করবেন।
