মোয়াজ্জেম বিন আউয়াল (নারায়ণগঞ্জ) আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে সেলিমকে দেখতে চায় সাতগ্রামবাসী। টেকপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম।পিতার নাম মোঃ হাবিবুর রহমান(হাবি মাষ্টার)।পিতার মৃত্যুর পর আদর ভালোবাসা থেকে বন্চিত হয়ে লেখাপড়া শিখে অনেক চরাই উতরাই পার করে তিনি হয়ে উঠেন একজন প্রকৃত মানুষ। তাই আজো সবার বিপদে -আপদে নিজেকে বিলিয়ে দিতে তিনি কার্পন্য করে না।আজ তিনি সু-প্রতিষ্টিত। তিনি আজ যুবকদের জন্য রোল মডেল।তিনি আজ ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম নামে পরিচিত।হাই স্কুলে পরা অবস্থায় শেখ রাসেল স্মৃতি সংসদ নামে সংগঠন এর সভাপতি হিসেবে রাজনীতিতে প্রবেশ করে, নিজেকে একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে সকলের মন জয় করেন।এর পর আজকের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ছাএ নেতা থাকা অবস্থায়, পুরিন্দা প্রাইমারী স্কুল এর মাঠে কাউন্সিল এর মাধ্যমে তাঁকে সাতগ্রাম ইউনিয়ন ছাএলীগ এর সাধারন সম্পাদক মনোনিত করেন। তারুন্যের মূর্ত প্রতিক আর অসামান্য মেধাবী ছাএ নেতা সেলিম হয়ে উঠেন সকল ছাএদের রোল মডেল।সাতগ্রাম ইউনিয়ন ছাএলীগকে পরিনত করেন একটি শক্তিশালী সংগঠনে।২০০১ এর নির্বাচনের পর বিভিন্ন ভাবে অত্যাচার আর মিথ্যা মামলা মাথায় নিয়ে তিন মাস বাড়ির বাহিরে থেকে জীবন বাচানোর তাগিদে পারি জমান মালেশিয়ায়।এর পর দেশে আসার পর আড়াইহাজারের প্রাণপুরুষ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু তাকে সাতগ্রাম ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এর দায়িত্ব দেন।তিনি সাতগ্রাম ইউনিয়ন যুবলীগে একজন দক্ষ সংগঠক ও ক্লিন ইমেজ হিসেবে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।তিনি এলাকায় গরীব, দুঃখী মানুষের জন্য অকাতরে দান করে যাচ্ছেন।এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরীব মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব ক্ষেত্রেই রয়েছে তার অনুদান।একারনে সকলের মুখে মুখে তার সূনাম।
টেকপাড়া গ্রামের মোঃ আলীআকবর বলেন, ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম ভাই খুব ভালো মানুষ। গরীব দুঃখী মানুষ যে কোন বিষয়ে তার কাছে গেলে কাউকে তিনি খালি হাতে দেন না। তাই আমরা এলাকাবাসী তার মতো একজন ভালো মানুষকে সামনে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ এর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই।
এব্যাপারে ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম বলেন, এখন সময় এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাড়ানো।মানব সেবার উপরে কোন সেবা নেই।তাই আমি সর্বদা গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে নিজের জীবনকে স্বার্থক করতে চাই। মানুষের তরে নিজেকে বিলিয়ে দিতে চাই।আমি সবসময় মানুষের পাশে আছি এবং যতদিন বেঁচে আছি, থাকবো ইনশাআল্লাহ।
