সোনারগাঁয়ে অসহায় গ্রামবাসীর ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অসহায় গরীব দুঃখী ও কর্মহীন পরিবারের সদস্যদের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করলেন সমাজ সেবক আবুল হাসেম রতন।
মঙ্গলবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় এলাকার অসহায় পরিবারকে সাবলম্বি করার বিষয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
করোনার প্রভাবে লকডাউনের শুরু থেকেই অসহায় ও কর্মহীন পরিবারের পাশে থেকে কাজ করে চলেছেন আবুল হাসেম রতন। মাহে রমজান ও করোনা ভাইরাস কে ঘিরে নিজস্ব তহবিল থেকে সনমান্দী ইউনিয়নের ২৫ গ্রামের কর্মহীন ও অসহায় ১২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দিয়েছেন। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে দেড় হাজার পরিবারে বিতরণ করেছেন মুরগী, শাড়ী-লুঙ্গি ও পাঞ্জাবীসহ ঈদ সামগ্রী।
শিক্ষানুরাগী, সমাজ সেবক ও স্বর্না ইলেকট্রনিক্সের পরিচালক আবুল হাসেম রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সনমান্দী ইউনিয়নবাসীর মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ঈদ পরবর্তী সময়ে কিভাবে অসহায় পরিবারের পাশে দাড়ানো যায়, সে বিষয় নিয়েই আজ এলাকায় মতবিনিময় করেছি।
শুধু ঈদ নয়, করোনার প্রকোপ যতদিন আছে, খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আবুল হাসেম রতন বলেন, শুধু করোনা মহামারী নয় সারাজীবন আমার ইউনিয়ন বাসীর পাশে থাকতে চাই ।
