দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে রুস্তম সড়ক দুঘর্টনায় নিহত

0 38

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুঘর্টনায় মো. রুস্তম হোসাইন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বাসা থেকে বেড়িয়ে মোটরসাইকেল যোগে তার কাজে যাচ্ছিল। আজ শনিবার ( ১৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত মো. রুস্তম হোসাইন সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে। এক মেয়ে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সোনারগাঁ উপজেলার হাবিবপুর ভারা বাসায় থাকতো। সে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ এর মেঘনা ঘাট এলাকায় অবস্থিত কারখানায় রিসিপশনিষ্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বৃষ্টিজনিত কারনেই এ দুর্ঘটনা হতে পারে। মো. রুস্তম হোসাইন মোটরসাইকেলযোগে তার কর্মস্থল হামদর্দ এর কারখানায় যাচ্ছিলেন। দুপুর ২ টা থেকে তার ডিউটি শুরু হয়। যাত্রা পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মৃধাকান্দি স্টিল মিলের সামনে পৌঁছলে মো. রুস্তম হোসাইন দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে কাঁচপুরের হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More