দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস।

0 13

Get real time updates directly on you device, subscribe now.

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার (২২ ফেব্রুয়ারি) ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরইমধ্যে ছয় ইসরাইলি জিম্মির নাম প্রকাশ করেছে গোষ্ঠীটি। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্টো এবং আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন।

শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

- Advertisement -

এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। এমনকি হামাস ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়া ট্রাম্পের পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট।
 
তিনি আরও জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে বলেও জানান ট্রাম্প।
এরমধ্যেও থেমে নেই পশ্চিম তীরে চলা ইসরাইলি আগ্রাসন। নাবলুসের দক্ষিণে ইয়াতমা শহরে ইসরাইলি বাহিনী গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে অভিযান চালিয়েছে।
 
এর আগে, জেনিনে ১৩ বছর বয়সি রিমাস আল-আমুরিকে পিঠে গুলি করে হত্যা করা হয়। সবমিলিয়ে গত সপ্তাহে পশ্চিম তীরে প্রায় ৯০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে এবং ১৫টিরও বেশি অস্ত্র জব্দ করেছে বলে দাবি করে ইসরাইলি বাহিনী।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More