দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে ইলিশ ধরায় চার জেলেকে অর্থদন্ড

0 65

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার জেলেকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  বৃহস্পতিবার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, মধ্যপাড়া ও কান্দা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই চার জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

- Advertisement -

অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার তাতুয়াকান্দা গ্রামের আব্দুল হামিদ, আইয়ুব আলী, ফয়সাল মিয়া ও করম আলী।

অভিযানে সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে খাগকান্দা নৌ ফাঁড়ি প্রাঙ্গনে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় দারুল ইহসান মাদ্রাসা ও এতিখানায় দেওয়া হয়। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More