দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে পুলিশ সদস্যকে পেটালো ইউপি সদস্য

0 52

Get real time updates directly on you device, subscribe now.


গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নে সাদা পোশাকে আসামী ধরাকে কেন্দ্র করে চকপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সাথে ইউপি সদস্য ও সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ২ পুলিশ সদস্যকে পিটিয়েছে ইউপি সদস্য এবং তার অনুগত লোকজনেরা।

- Advertisement -

বুধবার (১৬ অক্টোবর রাত) আনুমানিক ৮ টার দিকে এই ঘটনা ঘটে।এতে চকপাড়া পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকায় মাওনা ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 আটককৃতরা হলেন, কপাটিয়াপাড়া গ্রামের ইন্তাজ কোম্পানির ছেলে ইউপি সদস্য মতিউর রহমান (৫২), আহাম্মদ আলীর ছেলে আল আমিন (৩০) একই গ্রামের প্রয়াত শমসের আলীর ছেলে হুমায়ুন (৩০)।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মেনহাজ উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কনস্টেবল সবুজ ও নাইমুর রহমান সাদা পোশাকে পরোয়ানা ভুক্ত আসামীদের খোঁজে মাওনা ফাঁড়ির কপাটিয়াপাড়া গ্রামের চকপাড়া মেডিকেল মোড়ে জৈনক মুজিবর রহমানের দোকানের কাছে গেলে ইউপি সদস্য মতিউর রহমানসহ আরো কয়েকজন মিলে কনস্টেবল সবুজ ও নাইমুর রহমানকে ভূয়া পুলিশ সদস্য মনে করে এলোপাতাড়ি মারধর করে। পরে খবর পেয়ে তাদের দু’জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More