দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আবরার হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন

0 73

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বুয়েটের মেধাবী ছাত্র “আবরার ফাহাদ” হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুন্সীগঞ্জে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (৯ অক্টোবর) জেলার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২পর্যন্ত ঘন্টাব্যাপি ছাত্র-জনতা ও ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টারসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

- Advertisement -


এতে অংশনেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ ও গনমাধ্যমকর্মী বৃন্দ।
মানবন্ধনে বক্তারা, আবরার ফাহাদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর সহ সকল পর্যায়ের ছাত্রদের প্রতিসহিংসতা বন্ধের আহবান জানান।

এ মানববন্ধনের সমন্বয়ক আরাফাত রায়হান সাকিবের সঞ্চালনায় ও জাহাঙ্গীর আলমের তত্ববধানে কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, সনাক সচেতনা নাগরিক কমিটির সহ-সভাপতি সাত্তার মুন্সী, প্রভাসক মো. আশরাফ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, গনমাধ্যমকর্মী সুজন হায়দার জনি, শেখ মো. রতন, মো. জাফর মিয়া , হোসনে হাসানুল কবির রিয়াদ হোসাইন, প্রমুখ। শিক্ষার্থীরদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ মাহমুদ ,শাহীন সোহাগ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More