দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে কৃষকের ধান চেয়ারম্যানের মাথায়!

0 309

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার থেকে, মোয়াজ্জেম বিন আউয়ালঃ

জনপ্রতিনিধিরা হবে জনবান্ধব। সাধারন মানুষের খোঁজ খবরসহ তাদের পাশে থাকবেন সভাবিক। আজকাল সাভাবিক কাজটা অনেক জনপ্রতিনিধি করছেন। জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান বেশ কয়েক দিন ধরে স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাদের সাথে নিয়ে কৃষকের সাথে তাল মিলিয়ে তাকের ধান কেটে দিয়ে সহযোগিতা করে আসছেন।

এমন ঘটনা বেশ কয়েক বছর ধরে রূপকথার গল্প হলেও ওই চেয়ারম্যান বাস্তবে রূপদিয়েছেন। আজকাল জনপ্রতিনিধিরা ঢাকা শহরে থাকতে পছন্দ করেন। আবার অনেকে সাধারন মানুষের সেবায় দিন-রাত কাজ করে যাচ্ছেন এলাকায় বসবাস করে।

কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের মতো আড়াইহাজারের সাতগ্রামের কৃষকের পাশে দাড়িয়েছেন স্হানীয় চেয়ারম্যান সহ সাতগ্রামের সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

আড়াইহাজারে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। দূর থেকে শ্রমিক আসতে পারছে না। এ অবস্থায় আড়াইহাজারের অতন্ত্র প্রহরী জনগনের সেবক সংসদ সদস‍্য নজরুলর ইসলাম বাবু ভাইয়ের নির্দেশে সাতগ্রামে কৃষকের পাশে দাঁড়িয়েছেন সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ সহ সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

- Advertisement -

গত বেশ কিছুদিন ধরে আড়াইহাজারের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে কৃষকের ধান কেটে বাড়ি এনে দিয়েছে। তাদের এই উদ‍্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ কৃষক।

ধান কাটায় অংশগ্রহণ করেন সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ, সাতগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা খোকন মিয়া, দিল বাছেদ সহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এদিকে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ সহ সেচ্ছাসেবকলীগের নেতৃত্বে কৃষকের ১ বিঘা জমির ধানকেটে মাড়াই করে ধানের বস্তা বাড়িতে এনে দিয়েছেন । এতে করে কৃষকের মুখে হাসি।

জানতে চাইলে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, সারা দেশে করোনায় বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে এই সময়ে কৃষকেরা পড়েছেন বিপদে। হতদরিদ্র্ কৃষকদের সহযোগিতা করতে বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের সঙ্গে কাজ করছে। আমরাও তার অংশ হিসেবে কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা এবং নজরুল ইসলাম বাবু ভাইয়ের নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি। যতদিন মাঠে ধান থাকবে আমরা কৃষকের পাশে আছি ইনশাআল্লাহ।

এই ব‍্যাপারে সাতগ্রামের উপ- সহকারী কৃষি কর্মকর্তা রহিজউদ্দিন জানান, এই বছর লক্ষ মাত্রানুযায়ী ফলন হয়েছে। কৃষকের ধান ঘরে তুলতে শ্রমিক সন্কটে স্হানীয় চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ নেতাদের কে পাশে পেয়ে সাতগ্রামের কৃষক মহাখুশি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More