দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে প্রতিবন্ধীর ডেলিভারি -লাইফ এইড হাসপাতালে

0 87

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

করোনার প্রকোপে প্রায় পুরো বিশ্বের বেহাল দশা। লকডাউনের কারণে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চলছে অঘোষিত লকডাউন। এই লকডাউনের মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হলো স্বাস্থ্য সেবা পাওয়া। কারণ করোনা ভাইরাসের কারণে অনেক হাসপাতালই স্বাস্থ্য সেবা দেয়া থেকে বিরত রয়েছে ।

এমন পরিস্থিতিতে এক বাক প্রতিবন্ধী নারীর সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ধানাধীন তারাব পৌরসভা এলাকার বরপার লাইফ এইড হাসপাতালে।

- Advertisement -

জানা গেছে, গ শুক্রবার দিবাগত (০৯.০৫.২০২০) রাতে কয়েকটি হাসপাতাল প্রসব বেদনা নিয়ে ঘুরেন উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাক প্রতিবন্ধী নারী মাহফুজা। পরে ভোর ৪টার সময় বরপার লাইফ এইড হাসপাতালে এলে তাকে ভর্তি নেয়া হয়।

ডাক্তারদের একান্ত প্রচেষ্টায় শনিবার সকালে ফুটফুটে এক মেয়ে কন্যার জন্ম দেন বাকপ্রতিবন্ধী মাহফুজা।

লাইফ এইড হাসপাতালের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন মাহফুজার স্বজনেরা। এই মহামারিকালে মাহফুজাকে হাসপাতালে ভর্তি করানো ও নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হওয়ায় হাসপাতালটি চিকিৎস ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

এদিকে লাইফ এইড হাসপাতাল করোনাকালে চিকিৎসা সেবা অব্যহতভাবে দিয়ে যাবেন বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান উপদেষ্টা লেখক, গবেষক ও কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম। এ নিয়ে তিনি বলেন, করোনা মহামারির মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টা অব্যাহত থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More