আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিফাত উল্যাহ নামে দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সিফাত উপজেলার ভল্লবদী কান্দাপাড়া এলাকার মোমেন মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে কোন এক সময় সে পড়ে যায়।পরে এক পর্যায়ে সে ভেসে উঠে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
