দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

জাতীয় নিরাপদ সড়ক দিবস ট্রাফিক বিভাগের র‌্যালি

0 135

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি
“আসুন ট্রাফিক আইন মেনে চলি এবং যানজটমুক্ত ঢাকা গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ট্রাফিক পূর্ব বিভাগের রামপুরা ট্রাাফিক জোনের পক্ষ থেকে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রামপুরা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক মতিঝিলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তারেক আহম্মেদ।

- Advertisement -

এ সময় উপস্থিত ছিলেন রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হুমায়ুন কবির, ওই জোনের টিআই বিপ্লব ভৌমিক, টি আই মশিউর রহমান, টি আই নুরুন্নবী সরকারসহ অন্যান্য ট্রাফিক পুলিশের সদস্য বৃন্দ।

আরও উপস্থিত ছিলেন রামপুরা একরামুননেছা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তারেক আহম্মেদ বলেন, সড়কে আনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে রামপুরা ট্রাফিক জোন প্রতিনিয়ত মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তবে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে সকলকে আরও সচেতন হতে হবে। সড়কে দূর্ঘটনা ক্রমাগত হ্রাস পাবে এটিই আমাদের প্রত্যাশা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More