ডেস্ক রিপোর্টঃ-
রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিংমল থেকে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সেইসঙ্গে চুরি যাওয়া ৫০ ভরি ৮ আনা গলিত স্বর্ণ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির এ কর্মকর্তা।
