দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

0 58

Get real time updates directly on you device, subscribe now.

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ক্রয়ের দায়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে আউটশাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর আজিজ ঢালী (৬৫) সহ ২৫ ক্রেতাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও তিনজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসব অভিযানে ৮’শ কেজি মা ইলিশ ও ১৫ হাজার মিটার কারেন্ট ও নেট জাল উদ্ধার করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার গাড়–গাও এলাকার পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, বুধবার ভোরে উপজেলার গাড়–গাও এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হলে মা ইলিশ কেনার দায়ে ২৮ ক্রেতাকে আটক করা হয়।

- Advertisement -

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ ক্রেতাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তিনজনকে ৫ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৮’শ কেজি মা ইলিশ ও ১৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয় ।

এসময় উদ্ধাকৃত মাছগুলো উপজেলার ১১টি মাদ্রাসায় ও দুস্থ গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে । অন্যদিকে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে , উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা , কোষ্টগার্ড মাওয়া ও দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভ্রাম্যমাণ আাদালতের এ অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More