দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

0 53

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে আপন চাচা মুখ বেঁধে সাড়ে চার বছরের (ভাতিজী) এক শিশু মেয়েকে ধর্ষণ করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ওই ঘটনাটি ঘটে। শিশু মেয়েটির মা-বাবা দুজনই পাশের একটি পোশাক কারখানার শ্রমিক।

ধর্ষনের ঘটনায় গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মেয়েটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ধর্ষক চাচা আজিজুল হক (২২) কে বেতঝুড়ি গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজুল শ্রীপুর উপজেলার পৌর বেতঝুড়ি গ্রামের ছফুর উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার মধ্য রাতে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা করেন।

স্বজনরা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও স্বজনদের কাছে শিশুটিকে রেখে কর্মস্থলে যায় শিশুটির মা-বাবা।পরে দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় শিশুটির চাচা চকোলেট কিনে দেওয়ার কথা বলে তাকে কোলে করে বাইরে নিয়ে যায়। ঘণ্টা খানেক পরও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে তারা। ওই সময় শিশুসহ তার চাচারও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। শিশুর বাবা জানান, তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেনে তিনিসহ তাঁর স্ত্রী কর্মস্থল থেকে দুপুরেই বাড়ি ছুটে যান। ব্যাপক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে পাশের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একটি সেতুর কাছে ঝোপের ভেতর থেকে তাকে উদ্ধার করে। ওই সময় বিবস্ত্র অবস্থায় তাঁর মেয়ের মুখ বাঁধা ছিল। তাঁকে দেখে তাঁর ছোট ভাই ছুটে পালিয়ে যায়। শিশুটির বাবা জানান, রক্তাক্ত অজ্ঞান অবস্থায় তাঁর মেয়েকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে তাকে (শিশু) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ধর্ষক আজিজুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More