নরসিংদী প্রতিনিধি
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।
আজ (১৬ অক্টোবর) বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পলাশ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার উপস্থিত ছিলেন।
