দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সৌদি সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ বাংলাদেশে পৌছেছে

0 46

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ বুধবার (১৬-১-১৯)ঢাকায় এসে পৌঁছেছে। পরিবারের লোকজনের মাঝে শোকের মাতম।

নিহতরা হলেন- উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে সুরুজ মিয়া,
একই এলাকার মোতালিব ব্যাপারির ছেলে নুরে আলম ওরফে নুরা মিয়া, খালিয়ারচর গ্রামের মোকারমের ছেলে উজ্জল এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আক্রম আলীর ছেলে রাসেল।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সৌদি আরবের মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ শেষে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন আড়াইহাজার উপজেলার চার যুবক।পথে তাদের বহনকারী পিকআপের চাকা ফেটে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান। পরে তাদের মরদেহ মদিনা কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।
গত দেড় মাস ধরে পরিবার লোকজন শেষ বারের মত সন্তানের মুখটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। অবশেষে আজ সন্তানদের মুখ দেখে চার পরিবারে বাপ, মা, আত্নীয়স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আড়াইহাজার শাখার ফিল্ড অফিসার আমিনুল হক

জানান, সৌদি এয়ারলাইলান্সের একটি ফ্লাইটে করে সৌদি আরব থেকে আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ দেশে এসে পৌছেছে।

বুধবার লাশ চারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ইতোমধ্যে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস নিহত পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More