দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জে ১৬৮০ লিটার চোলাই তেলসহ গ্রেফতার ২

0 59

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি
র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জে জ্বালানী তেল চোরাই চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় ১৬৮০ লিটার চোরাই তেল একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করেছেন। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ আকরাম হোসেন (৩৫) এবং ২। মোঃ নুরুল ইসলাম (৪৫)। এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই এবং চোরাই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতিকারী চোরাই চক্রকে আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

- Advertisement -

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল আজ (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮টি ড্রামভর্তি ১,৬৮০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More