
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভার বরাব এলাকায় “শর্টপিচ নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত। রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২৪টি দল অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে। ৬টি করে দল নিয়ে ৪ টি গ্রুপে সাজানো হয়েছে এই টুর্নামেন্ট। গ্রুপ “এ” তে যে ছয়টি দল আছে সেগুলো হলো-
১। বরাব ব্লাস্টার্স
২। হাজী স্পোর্টিং ক্লাব
৩। লিংকিং বাইকিং
৪। মৈকুলী স্পোর্টিং ক্লাব
৫। বন্ধু মহল স্পোর্টিং ক্লাব
৬। কলিজা ঠান্ডা স্পোর্টিং ক্লাব
গ্রুপ “বি” তে যে ছয়টি দল আছে সেগুলো হলো-
১। শফিকুল এন্টারপ্রাইজ
২। শেখ ভাই স্পোর্টিং ক্লাব
৩। রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন স্পোর্টিং ক্লাব
৪। ভাই ভাই স্পোর্টিং ক্লাব
৫। যাত্রামুড়া ব্রাদার্স
৬।
গ্রুপ “সি” তে যে ছয়টি দল আছে সেগুলো হলো-
১। বাংলা টাইগার
২। পাওয়ার হিটার্স
৩। খালপাড় রয়েলস
৪। ফ্রেন্ডস জোন
৫। কুমিল্লা একাদশ
৬। সাঈদ মার্কেট স্পোর্টিং ক্লাব
গ্রুপ “ডি” তে যে ছয়টি দল আছে সেগুলো হলো-
১। লাল ভাই স্পোর্টিং ক্লাব
২। মজিবর স্পোর্টিং ক্লাব
৩। কাকা স্পোর্টিং ক্লাব
৪। মোগরাকুল ব্রাদার্স
৫। বরাব ইয়াং স্টার
৬। বি.কে.আর স্পোর্টিং ক্লাব
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক তারাব পৌর যুবলীগ নেতা মাহবুবুল আলম শুভ। উদ্বোধনী বক্তব্যে মাহবুবুল আলম শুভ বলেন- মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির কোন বিকল্প নেই, খেলাধুলার মাধ্যমে যেমনি যুব সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে দূরে থাকে তেমনি ছোট-বড় সকলের মাঝে সমপ্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী হয়। মাহবুবুল আলম শুভ আরো বলেন- আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব গোলাম দস্তগীর গাজী এবং তার সুযোগ্য পুত্র জনাব গোলাম মর্তুজা পাপ্পা সবসময় ক্রীড়া বান্ধব মানুষ, গাজী ক্রিকেটার্স এদেশের অন্যতম একটি ক্রীড়া সংগঠন হিসেবে পরিচিত, গোলাম মর্তুজা পাপ্পা সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। রূপগঞ্জে গাজী পরিবার খেলাধুলাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন, ইতোপূর্বে আমরা রূপগঞ্জবাসী দেখেছি গাজী পরিবার কতটা ক্রীড়া বান্ধব পরিবার। এলাকাবাসীকে সাথে নিয়ে এই ধরনের খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চায় কাজ করবেন বলে তিনি জানান।
টুর্নামেন্ট পরিচালনায় আছেন- শেখ আরিফ হোসেন দিপু, রাকিবুল হাসান শান্ত, আশরাফুল ইসলাম সাজিদ ও রাকিব হোসেন। পরিচালনা কমিটি জানান- আমাদের টুর্নামেন্টে যেসকল দলসমূহ অংশগ্রহন করেছে সে সকল দলের জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। প্রানবন্ত, সুন্দর ও সু-শৃঙ্খল একটি টুর্নামেন্ট উপহার দেয়ার জন্য পরিচালনা কমিটি বদ্ধপরিকর বলে জানান। টুর্নামেন্ট সফল করার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি দল, খেলোয়াড়, উপস্থিত দর্শক ও এলাকাবাসী থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য শেখ দিপু জানান- বিজয়ী দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুষ্কার ৩২” স্মার্ট টিভি এবং রানার আপ দলের জন্য রয়েছে স্মার্ট মোবাইল ফোন।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তারাব পৌর যুবলীগ নেতা- আকবর বাদশাহ, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন, তারাব পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি- মহসীন হাসান নবীন ও সহ সভাপতি- আশরাফুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা- শিবলু, আবুবকর সিদ্দিক, রাশেদ সহ প্রমুখ।
