দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0 58

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি জাগো বাংলাদেশঃ

রাজধানীর ডেমরায় রিমা (১৭) নামে এক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। কোন প্রকার অভিযোগ না থাকায় বুধবার (২ফেব্রুুয়ারি) রাতে পারিবারিকভাবে আবেদনের ভিত্তিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে মৃতের লাশ হস্তান্তর করা হয়।  ওই দিন সন্ধায় ডেমরার বড়ভাঙ্গার বোর্ডমিল রোড এলাকার জিসানের বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই লাশ উদ্ধার করে ডেমরা থানায় নেওয়া হয়।

- Advertisement -

রিমার বাবা জসিম উদ্দিন ওই বাড়ীর ভাড়াটিয়া ও চাঁদপুরের কচুয়া থানার সেঙ্গুয়া গ্রামের বাসিন্দা। বুধবার বিকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে  ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই লাশ উদ্ধার করে। এদিকে ওই গৃহবধূ পাশের বাড়ীতেই স্বামী সাইফুল ও শ্বশুর শ্বাশুরীসহ ভাড়া থাকতেন। মৃতের স্বামী ও শ্বশুর উভয়ে দিনমজুরের কাজ করেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। 


মৃতের উভয় পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন বলেন, মেয়েটি বুধবার দুপুরের দিকে স্বামীর বাড়ী থেকে পিত্রালয়ে আসে। পরে বাসায় কেউ না থাকায় সুযোগমতো দুপুরের পরে যে কোন সময় ওই গৃহবধূ গলায় ফাঁস দেয়।      
এ বিষয়ে ডেমরা থানার এস.আই মো. মোনায়েম বলেন, খবর  পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি রুমের রুমের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকা রিমার লাশ উদ্ধার করি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More