দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলা ২৬ তম আসরের পর্দা নামল

0 63

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক জাগো বায়লাদেশঃ

প্রধান আতিথির বক্তব্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী দিক নির্দেশনা ও সিদ্ধান্তে কারনে কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের বাণিজ্য এবং অর্থনীতি সচল রয়েছে। এছাড়া ‘বর্তমান সরকার ব্যবসা ও শিল্পবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার দেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের অগ্রগতির চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ অতি দ্রুত উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।’ বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।’

ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২২ এর ২৬ তম আসরের পর্দা নেমেছে । সোমবার (৩১ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে হল রুমে “২৬ তম ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২২” এর সমাপনী অনুষ্ঠিত হয়।

মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২টি ক্যাটাগরিতে অংশগ্রহনকারী ৪২ টি প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের ১০ জন কর্মকর্তাকে এবং ২৭ সংস্থাকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে। এবার মেলায় প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে এবং প্রায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রয় হয়েছে বলে জানাগেছে।


বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক । বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এববিবিসিআই) এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

- Advertisement -

এছাড়া উপস্থিত ছিলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান একেএম আহসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্যমেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়াসহ আরো অনেকে।

বিশেষ অতিথি বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “অনেক প্রতিকুল পরিবেশে এবারের বাণিজ্য মেলা শেষ হলো। দেশের রপ্তানি বাড়ানোর জন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা সম্ভব হবে। আগামী ২০২৪ সালে দেশের রপ্তানি ৮০ বিলিয়ন মার্কিন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারন করে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিনত হবে। তখন এলডিসি ভুক্ত দেশ হিসেবে আমাদের অনেক বাণিজ্য সুবিধা থাকবে না। আমাদের প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তখন পিটিএ অথবা এফটিএ স্বাক্ষর করে বাণিজ্য সুবিধা নিতে হবে। চলতি বছর আমরা চারটি দেশের সাথে এ বানিজ্য চুক্তি স্বাক্ষর করার জন্য কাজ করছি।”


উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১ জানুয়ারী সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে “২৬ তম ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলা” শুভ উদ্বোধন করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে।

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলে ২২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছিল। এবার মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কারপেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ-সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকরটর ইত্যাদি।


প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে রাত ৯টা পর্য (সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত)। মেলার প্রবেশ মূল্য ছিল প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা, শিশুদের ২০ টাকা। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে প্রতিদিন ৩০টি বিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করেছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More