দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

একই রশিতে ২ বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0 25

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর-

গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর থানার পচাভুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (১৬) এবং একই এলাকার মনির হোসেন।তারা বাল্যকাল থেকে একসাথে চলাফেরা করতো এবং একে অপরের ভালো বন্ধু ছিলো।

- Advertisement -

দুই জনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন। একইসঙ্গে স্থানীয় সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

মৌচাক ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫টার দিকে বাসায় ফিরে রিয়াদ হোসেন। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানো কথা বলে, বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

এদিকে মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা যে বিষয়ে পুলিশ এখন ও নিশ্চিত হতে পারে নাই, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More